Padam সম্পর্কে

Padam (पदम्, পদম — পা, পদক্ষেপ) বানিয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জের Duttatech Solutions — যাঁরা জুতো বেচেন, বানান আর সারান, তাঁদের জন্য।

কেন বানালাম

সাধারণ বিলিং সফটওয়্যারের চোখে জুতো আর পাঁচটা মালের মতোই একটা আইটেম, সঙ্গে একটা সংখ্যা। জুতোর ব্যবসায়ী দেখেন অন্য ছবি: একটা আর্টিকেল মানে রং আর সাইজ মিলিয়ে তিরিশ রকম, একটা কার্টন মানে একটা রেশিও, বিক্রির এক সপ্তাহ পরে প্রায়ই এক্সচেঞ্জ, প্রতি জোড়ার দাম অনুযায়ী GST বদলায়, আর যে সাইজগুলো বিক্রি হল না তাতেই টাকা আটকে থাকে। Padam তৈরি হয়েছে এই নিয়েই — জোড়া, সাইজ রান, সেট আর সিজন।

আমরা যা নিয়ে ভাবি

  • হিসাব ঠিক থাকা। জোড়া পিছু GST, ছাড়, ল্যান্ডিং কস্ট আর ক্রেডিট নোট — সব হিসাব করে একটাই পরীক্ষা করা ইঞ্জিন, কাউন্টারে আর সার্ভারে একই।
  • আপনার ভাষা। স্ক্রিন ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল আর মালয়ালমে; বিলের ভাষা আলাদা করে বেছে নেওয়া যায়।
  • ইন্টারনেট ছাড়াও চলে। লাইন চলে গেলেও কাউন্টার আর ফোনে বিল কাটা চলতে থাকে।
  • আপনার ডেটা আপনারই। প্রতিটা রিপোর্ট Excel-এ নেওয়া যায়, আর ব্যাকআপ ফাইল ডাউনলোড করতে পারেন বা নিজের Google Drive-এ একটা কপি রাখতে পারেন।

আমরা কারা

Duttatech Solutions (তাপস দত্ত, মালিক) ভারতের ছোট দোকানের জন্য ব্যবসার সফটওয়্যার বানায়। লিখুন support@duttatech.in-এ বা যোগাযোগ করুন।