সেট রেশিও ক্যালকুলেটর: সেট থেকে সাইজ পিছু জোড়া

রেশিও আর সেটের সংখ্যা লিখুন। দেখে নিন কোন সাইজের কত জোড়া কিনছেন বা বেচছেন।

সেট রেশিও কী

পাইকারিতে জুতো প্যাক হয় সেটে: প্রতিটা সাইজের বাঁধা সংখ্যার জোড়া। রেশিওতে সেগুলো সাইজের ক্রমে লেখা থাকে।

6-7-8-9-10 সাইজে 1-2-2-2-1 রেশিও = এক সেটে 8 জোড়া। দশ সেট = 10, 20, 20, 20 আর 10 জোড়া — 80 জোড়া।

  • প্রথম সাইজ লিখুন; পরের সাইজগুলো এক করে বাড়ে।
  • রেশিও লিখুন ড্যাশ, স্পেস বা কমা দিয়ে।
  • জোড়া পিছু রেট দিলে এক সেটের আর পুরো অর্ডারের দাম দেখা যায়।

আরও পড়ুন: সেট আর কার্টনের রেশিও কী।

প্রশ্ন

সেট আর কার্টন কি একই জিনিস?
সব সময় নয়। সেট হল রেশিও; কার্টন হল বাক্স। এক কার্টনে একটা সেট থাকতে পারে, আবার কয়েকটাও — কোম্পানি ভেদে আলাদা।
মাঝের সাইজগুলোয় জোড়া বেশি থাকে কেন?
কারণ ওই সাইজ বেশি খদ্দের পরেন। রেশিও ঠিক হয় যে সাইজ চলে তা দেখে, যাতে সেটটা সমান তালে বিক্রি হয়ে যায়।

“10 সেট” লিখুন, কাজ শেষ

Padam-এ রেশিও একবারই ঠিক করতে হয়; কেনা আর পাইকারি বিলে তা সাইজ ধরে ভাগ হয়ে যায়।